‘নির্বাচন ছিল কেরামতি


‘নির্বাচন ছিল কেরামতি’মানবজমিন

স্টাফ রিপোর্টার | ১ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, ৪:০৩ ৫ই জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে .৫ই জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড। তিনি বলেন, এ রকম নির্বাচনের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি। আমরা  যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন, বিচার বিভাগ দলীয়করণ করার জন্য দেশ স্বাধীন করিনি। কামাল হোসেন সরকারকে উদ্দেশে বলেন, এখনই দলীয়করণ, দুর্নীতি বন্ধ করুন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী যে নির্যাতন-নিপীড়ন করছে, তা অবিলম্বে বন্ধ করুন। আজ গণফোরামের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মফিদুল ইসলাম খান প্রমুখ নেতারা সভায় বক্তব্য রাখেন। দলের নেতাদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, কোন এক ব্যক্তির ওপর ভরসা করবেন না। এটি অভিশাপ। দক্ষিণ এশিয়ায় এ সমস্যা দুঃখজনক। আমরা উত্তরসূরিদের এ লড়াই দেখতে চাই না।

এক ব্যক্তির ওপর ভরসা জাতির জন্য অভিশাপ: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক |প্রথমআলো, ফেব্রুয়ারী ০১, ২০১৪
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এক ব্যক্তির ওপর ভরসা জাতির জন্য অভিশাপ হয়ে গেছে।
আজ শনিবার সকালে রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন।
দলের নেতাদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘কোনো এক ব্যক্তির ওপর ভরসা করবেন না। এ বিষয়টা অভিশাপ হয়ে যাবে। এটা দক্ষিণ এশিয়ার একটা বড় দুর্বলতা। দুঃখের বিষয়, গণতন্ত্রের চর্চাকেন্দ্র ভারতবর্ষেও উত্তরসূরিরা আজ প্রশ্নের সম্মুখীন। উত্তরসূরিদের এ লড়াই আমরা দেখতে চাই না। তবে মানুষের সমর্থন নিয়ে যোগ্যতার ভিত্তিতে কেউ এলে “আলহামদুলিল্লাহ”।’
সভায় ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে কামাল হোসেন বলেন, ‘এ নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড। তিনি বলেন, এ রকম নির্বাচনের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি। আমরা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন, বিচার বিভাগ দলীয়করণ করার জন্য দেশ স্বাধীন করিনি।’
কামাল হোসেন সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের তো সুবিধা হয়েছে। শতভাগ সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন। বিরোধী দলও আপনাদের সহযোগিতা দিচ্ছে। এখনই দলীয়করণ, দুর্নীতি বন্ধ করুন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী যে নির্যাতন-নিপীড়ন করছে, তা অবিলম্বে বন্ধ করুন।’

Comments