অস্ত্র উদ্ধার অভিযানের নামে:চট্টগ্রামে পুলিশের অস্ত্র উদ্ধার অভিযান, জামায়াতকর্মী গুলিবিদ্ধ
আরটিএনএন
চট্টগ্রাম: গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধার অভিযানের নামে অব্যাহতভাবে ‘ক্রসফায়ারের’ মধ্যে শুক্রবার রাতে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ জামায়াতকর্মীর অবস্থা আশঙ্কানজক। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তারা এলজি, গুলি ও ছোরাসহ জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতকর্মী নাসির উদ্দিন (৩৮) ও শিবিরকর্মী রিমন (২২)।
পুলিশ জানিয়েছে, আসামি ধরতে গেলে শিবিরকর্মীরা হামলা চালায়। সংঘর্ষের এক পর্যায়ে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। এতে নাসির উদ্দিন নামে জামায়াতের এক কর্মী পায়ে গুলিবিদ্ধ হন।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন (৩৮) নামক এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোত্তিতে ধ্যুতির টেক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে তাকা শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
এতে নাসির পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করে বলে দাবি গোলাম কিবরিয়ার।
গুরুতর আহত নাসির উদ্দিনকে সাতকানিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মোর্শেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান
Comments
Post a Comment