প্রলাপ

বিএনপি রাস্তা ভালোবাসে, রাস্তায়ই থাকুক: নৌমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি | জানুয়ারি ৩১, ২০১৪
শাজাহান খাননৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান অভিযোগ করে বলেছেন, বিএনপি সংসদের চেয়ে রাস্তায় থাকতেই ভালোবাসে। তারা রাস্তায়ই থাকুক।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পরিবহন মালিক-শ্রমিকের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন। শাজাহান খান বলেন, নবম জাতীয় সংসদের অধিবেশন ছিল ৪৪৩ দিন। এর মধ্যে সে সময়ের বিরোধী দলের নেতা খালেদা জিয়া মাত্র ১০ দিন উপস্থিত ছিলেন। এতে প্রমাণিত হয়, তাঁরা সংসদকে ভালোবাসেন না। তিনি বলেন, ‘বিএনপির নেতা যদি সংসদকে ভালোবাসতেন, তাহলে তাঁরা আরও বেশি সংসদে আসতেন।’নৌমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘তারা সংসদের চাইতে রাস্তায় থাকতেই ভালোবাসে। তাই তারা রাস্তায়ই থাকুক। আর জনগণ যাদের সংসদ পরিচালনা করার সুযোগ দিয়েছে, তারা সংসদেই থাকুক। তিনি আলোচনাসভায় উপস্থিত লোকদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা লক্ষ করবেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে শান্তি বিরাজ করছে।
-----------------------------------------------------------------------------------------------------------------

কথায় চিড়া ভিজবে না, বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |, জানুয়ারি ৩১, ২০১৪
আনিসুল হক১০ ট্রাক অস্ত্র মামলার রায়কে ‘প্রহসনের বিচার’ বলে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, তাদের কথায় চিড়া ভিজবে না। বিচার সুষ্ঠু হয়েছে। আজ শুক্রবার বিকেলে আখাউড়ায় তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।আনিসুল হক বলেন, এ মামলার বিচার হয়েছে স্বাধীন ও নিরপেক্ষভাবে। এ বিচারের মাধ্যমে আইনের শাসন আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এ রায় যুগান্তকারী। এর মাধ্যমে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না।দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনিসুল হক। আজ আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তাঁকে সংবর্ধনা দিতে জাঁকজমকের আয়োজন করা হয়। তবে কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি সিদ্দিকী সকালে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে সংবর্ধনা অনুষ্ঠানটি শোকসভায় পরিণত হয়। সভায় বক্তব্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার কাছে দোয়া চান আইনমন্ত্রী। কসবা-আখাউড়ার মানুষের প্রাণের দাবি ‘গ্যাস চাই’ বিষয়ে তিনি বলেন, ‘সময় দেন। কসবা-আখাউড়ার ঘরে ঘরে গ্যাস পৌঁছাবে।’
আনিসুল হক বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ আমাকে ভালোবেসে সোনার চাবি আর নৌকা দিতে চেয়েছিল। আমি এগুলো চাই না। আমি চাই আপনাদের মনের চাবি—ভালোবাসা।’
মন্ত্রী দুপুরে আখাউড়ায় আসেন। তিনি উপজেলা প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। খড়মপুর মাজার জিয়ারত করেন। শেষ বিকেলে ফেরার পথে তিনি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মো. মোস্তফা কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
---------------------------------------------------------------------------

বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে: যোগাযোগমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি |, জানুয়ারি ৩১, ২০১৪
ওবায়দুল কাদেরযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল বিএনপির একটি মারাত্মক ভুল। তারা নির্বাচন করেনি এবং তাদের আন্দোলনও সফল হয়নি। তাদের আন্দোলন ও রাজনীতি ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল শহরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজের প্রথম সেতুটির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মতো একটি বড় দল আজ সংসদে নেই, এটা আমরা উপলব্ধি করছি। তারা সরকারে না থাকলেও বিরোধী দলে থাকত।’ মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সময় ও পরিস্থিতিই তা বলে দেবে।

Comments